র

সুজানগরের ১০ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

সুজানগরের ১০ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলায় দ্বিতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ নভেম্বর। ইতিমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

আল-আকসায় ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

ইসরাইলের একটি আদালত আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিমবিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুসালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে উচ্চতর আদালত।

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশীসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানীতে ১২ দিনের সফরের উদ্দেশে আজ ভোরে ঢাকা ত্যাগ করেছেন।

ভারতে একদিনে আক্রান্ত ২০ হাজারের কম

ভারতে একদিনে আক্রান্ত ২০ হাজারের কম

ভারতের কোভিড গ্রাফে স্বস্তি। আরো খানিকটা নামল দেশের করোনা সংক্রমণ। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। করোনার বলি ২৪৮ জন। বাড়ছে সুস্থতার হার।

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না। দলের সিদ্ধান্ত অমান্যকারীরা ভবিষ্যতে দলের কোথাও মনোনয়ন পাবেন না। 

ব্রাজিলে ভয়াবহ ধূলিঝড়ে মৃত্যু ৬

ব্রাজিলে ভয়াবহ ধূলিঝড়ে মৃত্যু ৬

সাম্প্রতিক সপ্তাহে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী ধূলিঝড়ে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ায় তাদের মৃত্যু হয়।

সাত কলেজে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

সাত কলেজে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জন উদ্ধার

নাইজেরিয়ায় অপহৃত ১৮৭ জন উদ্ধার

নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৭১১ জন।