ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও আট জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও ঢাকার বাহিরের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। এবারের '৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ এর আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা লায়লা।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অজ শনিবার সকালে ৯টা ১২ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একদিনে তিন শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক পানি ডুবির ঘটনায় তারা মারা যায়।
আজ শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে শ্রেণি দুটির ক্লাস হয়ে আসছিল। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন এ সময়সূচি প্রকাশ করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অন্য তিনজন উপসর্গ নিয়ে মারা যান। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।
বিশ্বে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৭ হাজার ৩৩৪ জনের। নতুন মৃত্যু নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৯২ জনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনম্পিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে তাঁর যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে দেশে ফিরেছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন যোগদানসহ অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন।