গত ২৪ ঘণ্টায় ভারতের সংক্রমণ কমল বেশ খানিকটা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬২১ জন। তবে টিকাকরণের হার বেড়েছে অনেকটা।
র
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক চাপায় তৌহিদুল ইসলাম রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রাফি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামের আশরাফুল ইসলাম মনিরের ছেলে।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা এখন অভিবাসীদের ক্যাম্প হয়ে দাঁড়িয়েছে। কোনো এক মহল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। অভিবাসীদের প্রবাহকে তিনি আমেরিকার ওপর আক্রমণের সঙ্গে তিনি তুলনা করেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নম্বর গড্ডিমারী ইউনিয়নে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে কৃষকের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
ইউরোপের আইসল্যান্ডের পার্লামেন্টে ৫২ শতাংশ আসনই থাকছে নারী প্রার্থীদের দখলে। ইতিহাসে প্রথমবারের মতো নারী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে পার্লামেন্ট।
পর্যটন কেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্হ্যবিধি। প্রতিটি হোটেল এবং মোটেলে ৫০ শতাংশ আবাসন খালি রাখার কথা থাকলেও আবাসন খালি রাখছে না হোটেল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার)। বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।