রোমার মাঠে ফিরে স্মরণীয় রাত কাটালেন জোসে মরিনিও। শেষ ৮ মিনিটে তিন গোল করে রিয়াল মাদ্রিদ বুধবার চ্যাম্পিয়নস লিগে ৪-৩ গোলে জিতেছে।
র
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে এসেছেন ড. নূরুন্নাহার চৌধুরী। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংস্থাটির ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
চ্যাম্পিয়নস লিগে ইতালির চার ক্লাবের মৌসুমের শুরুটা হলো ভয়াবহ। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের প্রথম দুই রাউন্ড শেষে সিরি আ-কে এখন দুর্বল মনে হচ্ছে। ম্যাচের গল্প আলাদা হতেই পারে। তবে পয়েন্ট তালিকায় ইতালির ফুটবলের কঠিন অবস্থা স্পষ্ট।
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়। রাতেও দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে একজন দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
নতুন উড়োজাহাজ সংযোজনের পর বাংলাদেশ ও ইতালির মধ্যে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।