র

ময়মনসিংহে প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে  প্রাইভেটকার সহ ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। 

বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর  : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর।  ‘মির্জা ফখরুল সাহেবের কথায় তার দলের নেতাকর্মীরাই সাড়া দেয় না। তার মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না।’

করোনায় আরো ৬১ জনের মৃত্যু

করোনায় আরো ৬১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৬১ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৪৩ জনের শরীরে।

শিক্ষার ঘাটতি পূরণে পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষার ঘাটতি পূরণে পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড় ফেদেরার

সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড় ফেদেরার

গত এক বছরে টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অর্থ আয়ের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন রজার ফেদেরার। ট্যাক্স বাদেই তিনি এই সময়ের মধ্যে আয় করেছেন ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার। 

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হলো। কিছু কিছু অভিযোগ থাকলেও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গ : ৩০ সেপ্টেম্বর মমতার আসনে উপনির্বাচন

পশ্চিমবঙ্গ : ৩০ সেপ্টেম্বর মমতার আসনে উপনির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ ।

ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

দেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও তার সুনাম রয়েছে। অডি,মিউজিক ভিডিও, সিনেমার পর এবার কণ্ঠ দিলেন ওয়েব ফিল্মের গানে। এর নাম ‘মুর্শিদ’।

রৌমারীতে  বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সহিবর রহমান (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত সহিবর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত ইশার উদ্দিনের ছেলে।

ই-অরেঞ্জের সোহেল আটক

ই-অরেঞ্জের সোহেল আটক

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে আটক করা হয়েছে। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যরা কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করেছেন বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে।