যশোর প্রতিনিধি:যশোরে করোনা শনাক্ত ও মৃতের হার কমেছে। আজ নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।
র
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শুরু হচ্ছে।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
পেরুর রাজধানী লিমার কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এটি দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।
করোনাভাইরাসের প্রতিরোধ হিসেবে দেশে এ পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন মানুষ।
কোভ্যাক্স সুবিধার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার দেয়া থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা আজ বুধবার (১ সেপ্টেম্বর) দেশে আসছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকেল ৫টায় টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপনপথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। তাকে নিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার উপস্থিত ছিলেন স্বজনরা।
কথাসাহিত্যিক, গবেষক, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক বশীর আলহেলাল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।