অব্যাহত ভারতের করোনা গ্রাফের ওঠানামা। ১৫৪ দিন পর সোমবার ভারতের করোনা সংক্রমণ ছিল সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় আবারো বাড়ল সেই সংখ্যা। তবে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বাড়ছে সুস্থতার হার। মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ রুখে দিতে টিকাকরণের গতিও বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
র
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসায় স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ভারতে নেওয়া হচ্ছে।
কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
আফগানিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গনি সরকারকে ক্ষমতা থেকে হটানোর পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান একটি মুসলিম দেশ। ২০ বছর আগেও দেশটি মুসলিম প্রভাবিত এলাকা ছিল আর বর্তমানেও তাই আছে। কিন্তু, অভিজ্ঞতা, পরিপক্কতা ও লক্ষ্যের দিকে দিয়ে আমাদের ব্যাপক পরিবর্তন হয়েছে
করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন মানুষ।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
দেশে করোনার উদ্ধগতি ঠেকাতে টানা ১৯ দিন বন্ধ থাকার পর গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন নিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আরও ১২ জোড়া আন্তঃনগর ও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, এর মাধ্যমেই আমাদের তাঁর রক্তের ঋণ শোধ করতে হবে।