র

দেশে ২ কোটি ডোজেরও অধিক করোনা টিকার প্রয়োগ হয়েছে

দেশে ২ কোটি ডোজেরও অধিক করোনা টিকার প্রয়োগ হয়েছে

দেশে ২ কোটি ডোজেরও অধিক করোনা টিকার প্রয়োগ হয়েছে। টিকার প্রয়োগ হয়েছে মোট ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন মানুষ।

খুলল বিনোদন কেন্দ্র, চলবে সব গণপরিবহন

খুলল বিনোদন কেন্দ্র, চলবে সব গণপরিবহন

পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।

মেয়ের কবর খোঁড়া শেষ না হতেই মায়ের মৃত্যু

মেয়ের কবর খোঁড়া শেষ না হতেই মায়ের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আকলিমা খাতুন (৫৫) এর মৃত্যু হয়। তাকে দাফনের জন্য কবর খোঁড়া চলছিল।  তার মৃত্যুর খবর শুনে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আকলিমার মা আলিয়া বেগম (৭৩)  এর মৃত্যু হয়।  পরে মা-মেয়ের জানাজা ও দাফন একসঙ্গে করা হয়েছে।

৪৮ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা

৪৮ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা

ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আগামী দুদিনের (৪৮ ঘণ্টা) মধ্যে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রামেক করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এটিই গত তিন মাসের মধ্যে হাসপাতালটিতে সর্বনিম্ন মৃত্যু। গত তিনদিন থেকে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমছে। এছাড়া রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে।

বিশ্বে কোভড-১৯: ২৪ ঘন্টায় ১০ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে কোভড-১৯: ২৪ ঘন্টায় ১০ হাজারের বেশি মৃত্যু

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।

পরীমণির ব্যাংক হিসাব তলব

পরীমণির ব্যাংক হিসাব তলব

অভিনেত্রী পরীমণিসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সিনোফার্মের আরো ৬ কোটি টিকা ক্রয়ের অনুমোদন

সিনোফার্মের আরো ৬ কোটি টিকা ক্রয়ের অনুমোদন

চীনের সিনোফার্ম টিকার আরো ৬ কোটি ডোজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে এসব টিকার ডোজ দেশে পৌঁছাবে।