র

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সরকারঘোষিত কঠোর লকডাউনে দেশের সবোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চলা না চলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত । বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। তারপর ৪১ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল শ্রীজেশদের হাত ধরে। ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল ভারত।

ভারতে ফের করোনা সংক্রমণ বাড়ছে

ভারতে ফের করোনা সংক্রমণ বাড়ছে

ভারতের  দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের উদ্বেগ। পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যাটা রইল ৪২ হাজারের উপরে। বৃহস্পতিবার( ৫আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে ৩শ’ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে ৩শ’ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষীদের হাত আরো শক্তিশালী করতে রুয়ান্ডা তিনশ’ সৈন্য পাঠিয়েছে। দেশটিতে তারা রাজধানী অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা বিধানে সহায়তা করবে। জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭ জনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৭ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি:গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জনের এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।  ৩০৮  জনের  নমুনা পরীক্ষায় ৯৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

আজ ব্যাংক খোলা, লেনদেন হবে আড়াইটা পর্যন্ত

আজ ব্যাংক খোলা, লেনদেন হবে আড়াইটা পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে একদিন বন্ধ থাকার পরে আজ বৃহস্পতিবার ব্যাংক খুলেছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে  অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন

সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  আগুন এখনো নিয়ন্ত্রণে অসেনি। তাৎক্ষণিক ভাবে আগুণ লাগার কারাণ জানা যায়নি।

র‍্যাবের নজরে নায়লা নাঈম, যে কোনো সময় গ্রেপ্তার

র‍্যাবের নজরে নায়লা নাঈম, যে কোনো সময় গ্রেপ্তার

 ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত। 

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।