র

সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির  সম্ভবনা

সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভবনা

মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ

ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ

ভারতে দৈনিক করোনা পরিসংখ্যানে কিছুতেই স্বস্তি মিলছে না। সপ্তাহান্তেও সংক্রমণ কমার নাম নেই। ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের উপরে। উদ্বেগ বাড়িয়ে লাগাতার বেড়েই চলেছে অ্যাকটিভ কেস। রবিবারও তা বেড়েছে হাজারের উপরে।

৪১তম বিসিএসের ফল প্রকাশ

৪১তম বিসিএসের ফল প্রকাশ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (রোববার) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন উদানা

আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বললেন উদানা

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বললেন শ্রীলংকার পেসার ইসুরু উদানা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবারই শ্রীলংকা ক্রিকেটকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী উদানা।

কুবিতে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) মোমবাতি প্রজ্জ্বলন

কুবিতে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) মোমবাতি প্রজ্জ্বলন

কুবি প্রতিনিধি: শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মোমবাতি প্রজ্জ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশ (ড.দুলাল- ড. জুলহাস) 

লঞ্চ চলাচল অব্যাহত থাকবে

লঞ্চ চলাচল অব্যাহত থাকবে

রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত আকারে গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার। 

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

বাগাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।

শোকাবহ আগস্টে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের মাসব্যাপী কর্মসূচী

শোকাবহ আগস্টে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের মাসব্যাপী কর্মসূচী

ইবি প্রতিনিধি:১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি