ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। রবিবার (১১ জুলাই) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৯৫ জন মারা গেছেন ভারতে। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.১৬ শতাংশ।
- ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে
- * * * *
- ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’
- * * * *
- ভেড়ামারায় দুরারোগ্য রোগে আক্রান্ত একই পরিবারের সাত জন
- * * * *
- জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী
- * * * *
- জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ
- * * * *
র
আধুনিক বাংলা ভাষার প্রধানতম কবি আল মাহমুদের আজ ৮৪তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কবির সহলেখক আবিদ আজম জানান, কিংবদন্তি এ কবির জন্মবার্ষিকী উপলক্ষে আল মাহমুদ ফাউন্ডেশন থেকে দু’টি প্রকাশনা বের হবে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন।
ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ১৯০ ও করোনা উপসর্গ নিয়ে ৮৫ মোট ২৭৫ জন ভর্তি রয়েছে। শহর থেকে গ্রামঞ্চলে এখন করোনার প্রকোপ বেশি।
যশোর প্রতিনিধি:যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) আবারও বন্দীরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ বন্দিরা তিন ঘন্টা পর শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিবৃত হয়েছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের উপস্থিতিতে বন্দিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন
কুষ্টিয়া প্রিতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল মেকারকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত যুবক ও তার বোন। শনিবার সন্ধ্যার দিকে কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্তি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১-এ চ্যাম্পিয়ন হলো মেসিরা। আর এর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় হলো লিওনেল মেসির।
ভারতে গত রোববার অনেক মুসলিম নারী হঠাৎ দেখতে পান অনলাইনে বিক্রির জন্য তাদের নিলামে তোলা হয়েছে। পেশাদার পাইলট অর্থাৎ বিমান চালক হানা মোহসিন খানও অন্য অনেকের মত হঠাৎ আবিষ্কার করেন তিনিও বিক্রির তালিকায়।