র

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

নাইজেরিয়ায় ১৪০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা

সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।

এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী

এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী

বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (০৬ জুলাই)। চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখে গত বছরের ৬ জুলাই না ফেরার দেশে চলে যান প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর।

ফ্লোরিডায় ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপ থেকে ২৮ মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ শতাধিক

ফ্লোরিডায় ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপ থেকে ২৮ মৃতদেহ উদ্ধার, এখনও নিখোঁজ শতাধিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বহুতল ভবন ভেঙে পড়ার দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১১৭ জন। খবর সিএনএন। বেশ কয়েকদিন আগে মিয়ামিতে সমুদ্রের একেবারে সামনে অবস্থিত ওই বহুতলটি হঠৎ ভেঙে পড়ে।  কিন্তু আগুন, ধোঁয়া এবং ভেঙে পড়া বাড়ির বাকি অংশ বিপজ্জনক ভাবে ঝুলে থাকায় উদ্ধারকাজ পুরোদমে চালানো যাচ্ছিল না।

গত অর্থবছরের রেমিট্যান্স সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার

গত অর্থবছরের রেমিট্যান্স সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার

কোভিড-১৯ মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের বর্ধিত হারে অর্থপ্রেরণ অব্যাহত থাকার ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ভারতসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

দেশে কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ভারতসহ আটটি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানায়।

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন: বেড়েছে মানুষের চলাচল

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন: বেড়েছে মানুষের চলাচল

করোনাভাইরসে আক্রান্ত হয়ে দেশে সোমবার রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। দিন যত যাচ্ছে মরণঘাতি এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে আজ মঙ্গলবার। আগের দিনগুলোর তুলনায় আজ রাস্তায় বেশি মানুষের চলাচল দেখা যাচ্ছে। রাস্তায় চেকপোস্টের সংখ্যাও তুলনামূলক কম।

বগুড়ায় করোনা: তিন হাসপাতালে ১৯ মৃত্যু

বগুড়ায় করোনা: তিন হাসপাতালে ১৯ মৃত্যু

দেশে করোনাভাইরাসের ভয়ংকর রূপ প্রকাশ পাচ্ছে। দিন দিন মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এদিকে প্রতিদিন দেড়শর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এবার রাজশাহী, খুলনার পর করোনা ভয়াবহ রূপ নিতে শুরু করেছে বগুড়াতেও। গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৫ জুলাই) থেকে মঙ্গলবার (০৬ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে: বরিস জনসন

ভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে: বরিস জনসন

ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের কাবু হয়ে পড়া ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সোমবারই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসছে ব্রিটিশ মন্ত্রিসভা।

ভারতে ১১১ দিনে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু ৫৫৩

ভারতে ১১১ দিনে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু ৫৫৩

ভারতে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। আগস্টেই তা দেশটিতে আছড়ে পড়বে বলে সম্প্রতি এক সমীক্ষার দাবি। তবে তার আগে দেশটির করোনা চিত্র বেশ স্বস্তিসূচক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাবুনগরীর সাক্ষাৎ: আলেমদের মুক্তির দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাবুনগরীর সাক্ষাৎ: আলেমদের মুক্তির দাবি

গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।