র

কাশ্মিরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

কাশ্মিরে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

জম্মু ও কাশ্মিরের পুলওমায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল, নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন! কারণ বহু দিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।

গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন

গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন

সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে। নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউয়ি ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে বসিয়ে দিলেন শক্ত ভিতে। বুধবার প্রথম দিনের শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তুলেছে।

ইসরাইলে সরকার গঠনে ঐক্যবদ্ধ বিরোধী জোট, বিদায় ঘন্টা নেতানিয়াহুর!

ইসরাইলে সরকার গঠনে ঐক্যবদ্ধ বিরোধী জোট, বিদায় ঘন্টা নেতানিয়াহুর!

ইসরাইলে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিনি জোট সরকার গঠন করতে সক্ষম। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিয়ান নেতাটিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে।

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে স্তব্ধ বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। গত দু'দিনে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবারও বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।  মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরণ মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদ ওরফে ভোলা (৩৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বুধবার পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এক প্রেস ব্রিফিং এ ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া এবং এককভাবে সম্পত্তি ভোগের লালসায় কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হেরজগ দেশটির একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (০২ জুন) পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেস আইজ্যাক হেরজগ সাবেক প্রেসিডেন্ট চাইম হেরজগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চাইম হেরজগ।

গরমে ৫ জিনিস থেকে দূরে থাকুন

গরমে ৫ জিনিস থেকে দূরে থাকুন

গরমকাল মানে আমাদের কাছে একরাশ বিরক্তি। ঘনঘন ঘেমে যাওয়া, তার পাশাপাশি আবার অনেকের সময় হয় হজমের সমস্যা। সব মিলিয়ে একেবারে মন মেজাজটাই যেনো বিগড়ে যায়। তাই আমাদের জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন আনতে পারলেই এই সমস্যাগুলি থেকে ঝটপট মুক্তি পাব আমরা।

সুস্থ থাকতে রান্নার সময় বেছে নিন সঠিক ভোজ্য তেল

সুস্থ থাকতে রান্নার সময় বেছে নিন সঠিক ভোজ্য তেল

বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে সংক্রমণ। বিভিন্ন দেশে অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রেই সামনে আসছে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। এই সময় স্বাস্থ্যের ওপর জোর দেওয়াটা ভীষণ জরুরী। স্বাস্থ্যকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে।

জল্পনা উড়িয়ে আরও দু’বছর বার্সেলোনায় মেসি!

জল্পনা উড়িয়ে আরও দু’বছর বার্সেলোনায় মেসি!

দীর্ঘ জল্পনার অবসান। সমস্ত মন কষাকষি দূরে সরিয়ে প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বর্ধিত করতে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদপত্র মার্কা-র রিপোর্ট অনুযায়ী চুক্তি চূড়ান্ত, খুব শীঘ্রই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ লিওর। স্বাভাবিকভাবেই নতুন মৌসুমে আর্জেন্টিনার নতুন ক্লাবে যোগদানের জল্পনা ছিল চর্চার শিরোনামে।

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। 'জাস্ক' নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এটি ছিল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। তবে কিভাবে তাতে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। ডুবে যাওয়ার সময় এটি হরমুজ প্রণালীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।