র

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে মোদির বৈঠকে থাকছেন না মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে মোদির বৈঠকে থাকছেন না মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বৈঠকে হাজির থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার সাগরদ্বীপ থেকে জানিয়ে দিলেন মমতা।

খালেদা জিয়ার জ্বর, বিকেলে বসবে মেডিক্যাল বোর্ড

খালেদা জিয়ার জ্বর, বিকেলে বসবে মেডিক্যাল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে জ্বর এসেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বিএনপির বাজেট ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

টসে জিতে ব্যাটে শ্রীলঙ্কা, তাসকিনের জোড়া আঘাত

টসে জিতে ব্যাটে শ্রীলঙ্কা, তাসকিনের জোড়া আঘাত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শুরু ছিল শ্রীলঙ্কার। শেষ অবধি তাসকিনের পেস তোপে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। দুটি উইকেট খোয়া গেছে সফরকারীদের, দুটি উইকেটই পেয়েছেন তাসকিন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

আগামী বছরের (২০২২ সাল) মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এ সিলেবাস অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এসএসসি পরীক্ষা হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ১৮০ দিন পাঠদান শেষে।

ভারতের করোনায় একদিনে মৃত্যু ৩৬৬০

ভারতের করোনায় একদিনে মৃত্যু ৩৬৬০

ফের ২ লক্ষের নীচে নামল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। ৪৪ দিন পর দেশটির দৈনিক সংক্রমণ এতটা কম হল। পাশাপাশি দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় রয়েছে কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।

সিরাজগঞ্জে বৃদ্ধকে থানায় নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে বৃদ্ধকে থানায় নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পুলিশ হেফাজতে এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার সাইফুদ্দিন প্রামাণিক (৭০)। 

বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ভারতে ৬ তরুণ গ্রেফতার

বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ভারতে ৬ তরুণ গ্রেফতার

ভারতে বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। 

ইসরাইল-হামাস লড়াইয়ের নেপথ্যে থাকা শেখ জারাহর এক টুকরা জমি

ইসরাইল-হামাস লড়াইয়ের নেপথ্যে থাকা শেখ জারাহর এক টুকরা জমি

সামিরা দাজানি আর আদেল বুদেইরি'র বাড়ির বাগানটি বড় সুন্দর। ফুটে আছে বোগেনভিলিয়া আর ল্যাভেণ্ডার, আছে ছায়াঘেরা ফলের গাছ। এখানে এলে মরুদ্যানের মতো একটা শান্তির অনুভূতি হয়। কিন্তু এ জায়গাটিই ছিল এক তীব্র-তিক্ত বিবাদের কেন্দ্রবিন্দু - যার পরিণামে ইসরাইল আর গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সবশেষ রক্তাক্ত যুদ্ধটি হয়ে গেল।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসঙ্ঘ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসঙ্ঘ

জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৯৫.১ ভাগ ভোট পেয়ে জয়ী বাশার আল-আসাদ

৯৫.১ ভাগ ভোট পেয়ে জয়ী বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।