পাবনা প্রতিনিধি : পাবনা শহরের প্রাণ কেন্দ্রে মিডিয়া সেন্টারে প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
র
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর সরকারবাড়ী এলাকায় অভিযান চলিয়ে সাড়ে ১২ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়িসহ আশরাফুল হক নামে এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করেছে র্যাব-১৪।
পূর্ব বিরোধের জের ধরে পাবনা শহরের বাণিজ্যিক কেন্দ্র বড় বাজার পানির ট্যাংক এলাকায় এক পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী খাতুন(৪৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত দুটি ব্রান্ডের বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২।
স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চালুর দাবি জানিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।
রুদ্র ইকবাল:- বৃদ্ধাশ্রম! এক শব্দের শব্দটা বহন করে বহু দীর্ঘশ্বাস এবং বেদনার গল্প, খুব কাছের ব্যক্তিদের জীবিত থেকেও হারানোর গল্প। ইচ্ছে, মানুষের সহজাত প্রবৃত্তি। একটা সময় গিয়ে সবার ইচ্ছে থাকে তিলে তিলে গড়ে তোলা সন্তান এবং নাতি-নাতনিদের সাথে সময় কাটানোর, গল্প-গুজব করার। লোক মুখে শোনা : বৃদ্ধরা শিশুদের মত।
সাভার প্রতিনিধি: একদিকে, কাঠফাটা রোদ। অন্যদিকে, মাঠ থেকে ভেসে আসছে পাকা ধানের ঘ্রাণ। পাকা ধানের ঘ্রাণে মুখে হাসি ফুটলেও করোনা, রোদ, শ্রমিকের অপ্রতুলতাসহ নানাবিধ কারণে কৃষকের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তবে ধান ঘরে তুলতে অসহায় কৃষকদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নূরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মাটি ও মানুষই শেখ হাসিনার রাজনীতির মূল শক্তি।