লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন। এ সময় জেলেরা স্পিডবোট লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। হামলাকারীদের বাধার মুখে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র
রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ব্যাগের ল্যাপটপ অবশেষে উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি। ঘটনার তিন দিন পর রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
আকরাম আলী (ছদ্মনাম)। মাগুরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কয়েক দিন পর নম্বরপত্র হাতে পেয়ে তার চোখ কপালে ওঠে।
কারণ, নম্বরপত্রে তার নাম আকরাম আলীর পরিবর্তে লেখা হয়েছে ছাদ্দাম আলী। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কী করবেন এখন? নম্বরপত্রে নিজের নামই যদি ভুল থাকে, তাহলে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে হতে পারে।
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বামী রাকিবুল ইসলামের সঙ্গে ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপস করেন বলে একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নথিতে ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা আর্থিক দাবি না করার কথা উল্লেখ রয়েছে।
আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নৌকাটিতে ৩০৫ জন যাত্রী ছিলেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাহের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের ফাঁদ পেতে রেখে খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলে জেলে ছদ্মবেশী একদল শিকারি।
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। চার বছর বয়সী ছোটভাই আরাফাতকে ধরতে গিয়ে ছয় বছর বয়সী মুয়াজও বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুই দুর্ঘটনায় এক শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সার্কুলার লেটার পাঠানো হয়।