ভারতে দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল ৪ লক্ষের গণ্ডি। রবিবার তা একটু কমেছে। রবিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। দৈনিক আক্রান্ত ৪ লক্ষের নীচে নামলেও দৈনিক মৃত্যু রবিবারও সাড়ে তিন হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভারতে প্রাণ কেড়েছে ৩ হাজার ৬৮৯ জনের।
র
আলোচিত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান এবং তার স্বামীকে হত্যার হুমকিতে জীবন সংশয়ে আছেন তারা। তাই জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, আমেরিকা ও তার মিত্রদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আফগানিস্তানে গত দুই দশকের যুদ্ধের কথা উল্লেখ করে আরো বলেছেন, বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর।
একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে এবার ফলাফল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে কোন দল? এই উত্তরের প্রতীক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। যদিও করোনাভাইরাসের দাপটে কাবু ভারত। তার মধ্যেই রবিবার (২ মে) সকাল থেকে শুরু হল ভোটগণনা। সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল ১২৭ আসনে, বিজেপি ১০৮ আসনে, সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে রয়েছে।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু। নতুন হট স্পটে পরিনত হয়েছে ভারতের মহারাষ্ট্র।
আজ রবিবার (২ মে) ১৯ রমজান। জেনে নিন ঢাকাসহ বিভিন্ন জেলার সাহরী ও ইফতারের সময়সূচী। ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতার সন্ধ্যা ৬.৩১ মিনিট ও ২০ রমজান সাহরী শেষ সময় ভোর ৩.৫ মিনিট।
সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
সেনা অভ্যুত্থানের তিন মাস পরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে।
ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বের ম্যারাথন ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে যাচ্ছে রোববার, ২ মে।
হেফাজত ইসলামের মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।