র

আরেক মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি

আরেক মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি

নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

ভারতে করোনায় ১ দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

ভারতে করোনায় ১ দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

ভারতে টানা ১৩ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে আগের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জন।

ভারতীয়দের ওপরও ব্রিটেনে প্রবেশ নিষেধাজ্ঞা

ভারতীয়দের ওপরও ব্রিটেনে প্রবেশ নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার ওই দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ লোক

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ লোক

দেশে এ পর্যন্ত ১৫ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ২৮৭। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৮ হাজার ৯৬০ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৩২৭ জন।

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান হামলা: নিহত ২০০

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান হামলা: নিহত ২০০

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনারগাঁওয়ের সেই ওসি রফিকুলকে এবার অবসরে

সোনারগাঁওয়ের সেই ওসি রফিকুলকে এবার অবসরে

প্রথ‌মে বদলী করে আনা হয় পু‌লিন্স লাইন্সে। এর দুই সপ্তা‌হের ম‌ধ্যে অবসরে পাঠানো হ‌লো সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রফিকুল ইসলামকে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত ১০ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকে বসেন। রাত ১১ টার দিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হেফাজত নেতারা কোনো কথা বলতে রাজি হননি।

আজ (৭ রমজান) ইফতারের সময় সূচি​

আজ (৭ রমজান) ইফতারের সময় সূচি​

আজ সোমবার ১৯ এপ্রিল ৭ রমজান। জেনে নিন ঢাকাসহ বিভিন্ন জেলার সাহ্রি ও ইফতারের সময়সূচী। ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতার সন্ধ্যা ৬.২৬ মিনিট ও ৭ম রমজান সাহ্রির শেষ সময় ভোর ৪.০৮ মিনিট।