পাবনা প্রতিনিধি: পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন। আহত হয়েছেন আরো একজন। পাবনা সদর উপজেলার তারাবারড়িয়ায় শুক্রবার (০২ এপিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো-পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আতশতোষপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৪২) ও তার মেয়ে সিনহা (৬)।
- ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৫২ শতাংশ বিদ্যুৎ পেতে চায় মহারাষ্ট্র
- * * * *
- এল সালভাদরের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে লড়বেন বুকেলে
- * * * *
- মধ্যপ্রাচ্যে তড়িঘড়ি করে কংক্রিট বাংকার বানাতে চাচ্ছে মার্কিন বাহিনী
- * * * *
- মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পাঞ্জাবের এক পুলিশ, তুলে দিলেন স্কুলছাত্রীর ওপর
- * * * *
- নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন
- * * * *
র
তাইওয়ানের পশ্চিমাঞ্চলে শুক্রবার (০২ এপ্রিল) সকালে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। খবর আলজাজিরার, বিবিসি।
সৌরজগতে নতুন অতিথি। দেখা মিলল এক ‘ইন্টারস্টেলার’ ধুমকেতুর। ‘নেচার’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত জোড়া গবেষণাপত্রের দাবি, এই প্রথম এমন আদিম অবস্থায় থাকা কোনও ধুমকেতুর দেখা মিলল আমাদের সৌরজগতে। ২১/ বরিসভ নামের এই ধুমকেতুটি ২০১৯ সালে আবিষ্কৃত হয়েছিল।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে জনসংখ্যাবহুল এ দেশ। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার। শুক্রবার তা প্রায় সাড়ে ৮১ হাজার। ২৮ সেপ্টেম্বরের পর এত সংখ্যক লোক এক দিনে আবার আক্রান্ত হলেন।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ শিশু এবং গর্ভবতী এক নারী রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় মেরিটাইম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তারা জানায়, আটটি নৌযানে করে ১৫৯ জন অভিবাসিতে ডানকির্ক ও বোলগনে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরের (২১ অর্থবছরের) প্রথম নয় মাসে ১৮,৬০৩.৮০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের (২০ অর্থবছরের) একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাসপাতাল পুর্নির্মাণের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী, ২০ টন মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। এসব সামগ্রী নিয়ে তুর্কি একটি সামরিক কার্গো বিমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ হে ‘আবদুল্লাহ! আমি এ সংবাদ পেয়েছি যে, তুমি প্রতিদিন সওম পালন কর এবং সারা রাত সালাত আদায় করে থাক।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর করা হবে।