করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
- ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৫২ শতাংশ বিদ্যুৎ পেতে চায় মহারাষ্ট্র
- * * * *
- এল সালভাদরের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে লড়বেন বুকেলে
- * * * *
- মধ্যপ্রাচ্যে তড়িঘড়ি করে কংক্রিট বাংকার বানাতে চাচ্ছে মার্কিন বাহিনী
- * * * *
- মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পাঞ্জাবের এক পুলিশ, তুলে দিলেন স্কুলছাত্রীর ওপর
- * * * *
- নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন
- * * * *
র
রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২৮ মার্চ) রাতের ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের জেরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ৫০০-৬০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেপরোয়া অভিযান চালিয়ে রক্তপাত ঘটানোর কঠোর সমালোচনা করেছেন। শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার পর এ রক্তপাতকে তিনি ‘একেবারে জঘন্য’ হিসেবে অভিহিত করেন।
পবিত্র মাহে রমজানে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে এবার এতেকাফের সুযোগ থাকছে না। রবিবার (২৮ মার্চ) পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস দুই মসজিদে রমজানের পরিকল্পনা ঘোষণাকালে এই কথা জানান।
মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় পালমা শহরে সান্ত্রাসীদের সমন্বিত হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। সরকারি বাহিনীর অভিযান চালানোর চার দিন পর তারা ভয়াবহ এ হামলা চালালো। গত এক সপ্তাহে এ হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আল-জাজিরা।
হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহম্মদ আশরাফুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাতীয় লীগের টুর্নামেন্ট চলাকালে এমন দুঃসংবাদ পেলেন তিনি। সোমবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা রাজশাহী ও বরিশাল বিভাগের।
একসময় মনে হচ্ছিল হেরে যাচ্ছে ইংল্যান্ড। ঠিক তখনই আট নম্বরে নেমে লড়াই শুরু করলেন স্যাম কুরান। শুধু তাই নয়, জাগালেন ইংল্যান্ডের জয়ের আশাও। লড়লেন শেষ পর্যন্ত। কিন্তু না। তারপরও পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্যাম কুরানের বীরত্ব ছাপিয়ে রোমাঞ্চকর এক জয়ই পেল ভারত।
সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ।