আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিম নাইজারের কয়েকটি গ্রামে মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা এই হামলা চালায় বলে সোমবার সরকার জানিয়েছে।
- ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৫২ শতাংশ বিদ্যুৎ পেতে চায় মহারাষ্ট্র
- * * * *
- এল সালভাদরের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে লড়বেন বুকেলে
- * * * *
- মধ্যপ্রাচ্যে তড়িঘড়ি করে কংক্রিট বাংকার বানাতে চাচ্ছে মার্কিন বাহিনী
- * * * *
- মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পাঞ্জাবের এক পুলিশ, তুলে দিলেন স্কুলছাত্রীর ওপর
- * * * *
- নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন
- * * * *
র
কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে গত সোমবারের আগুনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, শত শত বাড়িঘর পুড়ে গেছে। এ খবর জানিয়েছে দমকল বাহিনী।
সিরিজে টিকে থাকতে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডেতে আজ জয়ের কোন বিকল্প নেই তামিম ইকবালদের সামনে।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘আপনি বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা।’ বুধবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আমি আপনার অনুরাগী।’
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পক্ষে আরও দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা দাবি করলো তাদের করোনা ভ্যাকসিন বয়স্কদের শরীরে ৮০ শতাংশ কার্যকর। রক্ত জমাট বাঁধার কোনো ঝুঁকি নেই।
উন্নত সমুদ্র পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো অধিক দক্ষতার সাথে জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস প্রদান করছে; যা দেশের আর্থসামাজিক উন্নয়নকে বেগবান করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চলমান প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা প্রদানে আমাদের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতির সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করতে জনস্বার্থে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার। খবর- দ্য হিন্দুর। সোমবার (২২ মার্চ) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।