অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে।
র
সীমান্তে টানাপড়েনের মধ্যেই আগামী মাসে রাশিয়ায় চীন ও পাকিস্তান সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারত। ‘ক্যাভকাজ় ২০২০’ নামে ওই মহড়ায় আয়োজক রাশিয়াসহ ১৯টি দেশ অংশ নেবে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
আগামী ১০ মহররম (৩০শে আগস্ট, রোববার) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের তাজিয়া, শোক ও মাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ফুসফুসে সংক্রমণের জটিলতার মধ্যে, প্রণব মুখোপাধ্যায়ের কিডনির অবস্থারও অবনতি হয়েছে। বুধবার দিল্লির সেনা হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর অনন্দবাজার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হবে। প্যানেলভুক্ত নিয়োগ হচ্ছে না এবার । লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
মিয়ানমারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গত শনিবার ইস্তাম্বুলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসক দল হামাসের শীর্ষ নেতাদের সাথে দেখা করেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৪ জন মারা গেছেন।
প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
খুলনার তেরখাদার গোলাম মোস্তফা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।