দেশে কয়েক দফা বন্যার মধ্যে আষাঢ়-শ্রাবণ শেষে ফের ভাদ্র মাসে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র
লেবাননের তুমুল বিক্ষোভের মধ্যেই দেশটির তিনমন্ত্রীসহ পার্লামেন্টের ৯ সদস্য পদত্যাগ করেছেন। আইনমন্ত্রী মেরি ক্লড নাজম, তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী দামিয়ানোজ কাত্তার-এর পদত্যাগের বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনা ভ্যাকসিনের গুণাগুণ বিশ্লেষণ করে বাজার জাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
খুব দ্রুত ইন্টারনেট ডাটা চলে যাওয়ার সমস্যার মুখে প্রায়ই আমাদের পড়তে হয়। অনেক সময় দেখা যায় অটোমেটিক মোবাইলের অ্যাপ আপডেট হয়ে ডাটা দ্রুত খরচ হয়ে যাচ্ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ফেস মাস্ক পরা জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কেটে সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে জানতে চান রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার করা হয়েছে তা বলুন?
চেন্নাই থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩১২ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবল লাইনের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি এই বিশাল প্রকল্পের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম সমুদ্রের নীচ দিয়ে কেবল লাইন টানা হল।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা নাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।