কিছু দিন আগে অনুর্ধ্ব-২৩ দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। শুক্রবার রাতে প্রিয় দল লিয়ঁর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতেই রাতারাতি দায়িত্ব বেড়ে গেল জুভেন্তাস কিংবদন্তি আন্দ্রে পিরলোর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর শনিবারই মৌরিজিও সারিকে বরখাস্ত করেছে তুরিনের ক্লাবটি।
র
ভারতের করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
অবশেষে শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম। রোববার (৯ আগস্ট) সকালে ৭টা থেকে অনলাইনে শুরু হয়েছে এ কার্যক্রম।
শনিবার রাতেই করোনার জেরে ১ লক্ষ মৃত্যুর সংখ্যা পার করল ব্রাজিল। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রনায়ের কাছে থাকা তথ্য অনুযায়ী এই রিপোর্ট সামনে এসেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার।
নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা উদ্ভাবনে এগিয়ে থাকা যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স—এ দুটির কোনো একটি সফল হলেই টিকার ডোজ পাবে বাংলাদেশ। বিশ্বের নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে টিকার ক্ষেত্রে সহায়তা দেওয়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) বাংলাদেশসহ ৯২টি দেশের জন্য সুখবর দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একযোগে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) এবং একই বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শককে (অপারেশনস)।
লেবাননের রাজধানী বৈরুতে ফোরটিন্থ মার্চ দলের এক বিক্ষোভ মিছিল হয়েছে। এক পুলিশ নিহত ও প্রায় ১৮০ জন আহত হয়েছে। বিক্ষোভকারীদের রুখতে পুলিশ গুলি চালিয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্রাজুয়েট তৈরি করতে হবে। আর এজন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম আধুনিক, যুগোপযোগী ও প্রায়োগিক করতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে লিয়োনেল মেসির উদ্দেশে বার্তা দিলেন মারাদোনা। দাঁড়ান ইনি দিয়েগো মারাদোনা নন, তাঁর ছেলে জুনিয়র মারাদোনা। নাম দিয়েগো সিনাগ্রা। পরিষ্কার বলে দিলেন, মেসি দারুণ। কিন্তু মানুষ। আমার বাবা ঈশ্বর। তাই কোনও তুলনাই হতে পারে না।