গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না।
র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবন থেকে তিনি ভোট দেবেন। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) সালেহকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়।
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ২৫টি ফ্লাইট দেরিতে ওঠা-নামা করেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত ফ্লাইটের ওঠা-নামায় এমন বিলম্ব হয়।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গত ৩১ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আরেকটি ননস্টপ আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’।
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বুধবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
নামাজ বা নামায (ফার্সি: نماز) বা সালাত বা সালাহ (আরবি: صلاة) ইসলাম ধর্মের পাঁচটি রোকনের মধ্যে দ্বিতীয় রোকন। প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞান সম্পন্ন, নারী পুরুষ নির্বিশেষে, প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।
শর্ত পূরণ হলেই কেবল বন্দীদের মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।