ক্রোমের ডেস্কটপ সংস্করণে টেক্সট-টু-স্পিচ ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ। তবে সংবাদমাধ্যম ভার্জ মন্তব্য করেছে, ফিচারটি ইনস্টাপেপার ব্যবহার করে অনেকে পড়ার কাজ চালালেও স্বয়ং ক্রোমে এই ফিচারটি এলে এটি ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর একটি ফিচার হবে।