বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবে।অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
শপথ
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট)।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর আগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া দুইজনকে স্থায়ী করা হয়নি। এই দুইজনকে আরও ছয় মাস অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
ভারতের ১৮তম লোকসভার অধিবেশন শুরু হবে সোমবার (২৪ জুন)। এ দিনই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। লোকসভার নতুন নির্বাচিত সদস্যরা প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের কাছে শপথ গ্রহণ করবেন।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, অঙ্গীকার ও শপথ সামনে রেখে আওয়ামী লীগের সৃষ্টি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির আদিবাসী নেতা ও চারবারের বিধায়ক মোহন চরণ মাঝি।
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান শপথ গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।অনুষ্ঠানে যোগদানের পর মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন শেখ হাসিনা। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও।রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশের উদ্ধৃতি দিয়ে শনিবার (৮ জুন) এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে শুধু আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।