শর্ত মস্কোর

শস্য পরিবহণের নামে অস্ত্র আমদানি নয়, শর্ত মস্কোর

শস্য পরিবহণের নামে অস্ত্র আমদানি নয়, শর্ত মস্কোর

কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য আবার ইউক্রেনকে ছাড়পত্র দিতে পারে রাশিয়া। বুধবার মস্কোর তরফে এই বার্তা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শস্য পরিবহণের উছিলায় জাহাজে করে অস্ত্র চালান হবে না, সে বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পেলে ফের চুক্তি মানা হবে।