গত বছর অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব নেন ফিল সিমন্স। ৬১ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান কোচের মেয়াদ ছিল এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সিমন্সকে প্রধান কোচের দায়িত্বে রাখা না রাখা নিয়ে ধোঁয়াশা দূর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।