গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শাস্তির দাবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফলাফল জালিয়াতির দায়ে অভিযুক্ত ড. তানজিউল ইসলাম ও ড. রশীদুল ইসলামের শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রাজধানীর শাহবাগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিও জানান।
দেশব্যাপী ধর্ষণ, হত্যা, অরাজকতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টাকারী গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়। পরে তারা শহীদ মিনারের বেদীতে অবস্থান নেয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়িতে মানবপাচারের নামে টাকা আত্মসাৎ ও প্রতারণাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে উপজেলার কেন্দ্রীয় জামে সমজিদের সামনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।