শিক্ষার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী
আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।
করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছরেরও বেশি সয়ম থাকার পর চলতি মাসের ১২ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
শিক্ষার্থীদের টিকা দেয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। এ ছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
কোভিড পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
‘আমরা জানি এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেব। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।’
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কি না করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে গত রোববার (১৩ জুন) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনাভাইরাসের মহামারী সংক্রমণরোধে গুরুত্বপূর্ণ চারটি শর্ত সাপেক্ষে দেশের পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে। মঙ্গলবার ইউজিসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।