শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

ফাল্গুনের শেষদিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও ৩ দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও।

নরসিংদীতে হঠাৎ শিলাবৃষ্টি

নরসিংদীতে হঠাৎ শিলাবৃষ্টি

নরসিংদীর চরাঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বছরের এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনোই দেখেননি নরসিংদীবাসী। এতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর ও নজরপুর এবং রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়।

৬ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপপ্রবাহ

৬ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপপ্রবাহ

সারাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা। দুই দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত সারা দেশেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়, ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। ফলে রোববার (১৯ মে) থেকে তাপপ্রবাহ কিছু এলাকায় কমে আসতে পারে।

শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়-ক্ষতি

শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়-ক্ষতি

সিলেটের কানাইঘাটে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। প্রায় ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।
 

অব্যাহত তাপপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির আভাস

অব্যাহত তাপপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির আভাস

দেশব্যাপী চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী তিনদিনেও। তবে এর মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।সোমবার (২৯ এপ্রিল) থেকে বুধবার (১ মে) পর্যন্ত তিনদিনের পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

সিলেট বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

দেশে টানা ২৭ দিনের রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।