বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৭ দিনের শিশু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, চাচা ও ফুফাকে আটক করছে পুলিশ। তারা হলেন- নিহত শিশুর বাবা মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান (৩০), চাচা রিপন খান (২৪) ও ফুফা হাসিব খান (২৮)।
শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামের এক শিশু মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়
সুনামগঞ্জের পুকুরের পানিতে ডুবে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দিরাইয় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার বাড়ির সামনের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে গুরুতর আহত দু’শিশুর মধ্যে একজন মারা গেছে। মৃত ওমর আলী (৮) উপজেলার শিমুলতলা এলাকার নয়ন আলীর ছেলে।
প্রতিনিয়ত পানিতে ডুবে কেও হারাচ্ছেন বুকের ধন সন্তান, কেও বা হারাচ্ছেন নাতী-নাতনী, আত্মীয়-স্বজন। এসব মৃত্যুর ঘটনায় বিশেষ করে শিশুর মৃত্যুতে মায়ের বুক ফাঁটা আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠছে।
বিশ ঘন্টার ব্যবধানে পাবনায় আরো এক শিশু পানিতে ডুবে মারা গেছে।