বয়স মাত্র ২১ দিন। জন্মের পর পেট ফুলে গিয়েছিল। এতে চিন্তায় পড়ে যায় ওই শিশুর পরিবার। টিউমার ভেবে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিল শিশুকে। কী হয়েছে জানতে চিকিৎসকরা বাধ্য হন অস্ত্রোপচার করতে। কিন্তু অস্ত্রোপচারের পর যা মিলল, তা দেখে চক্ষু চড়ক গাছ। ২১ দিনের শিশুর পেটে মিলল ৮টি ভ্রূণ।
শিশুর
দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন শত-শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাদের বেশিরভাগই শিশু।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় সব ধরনের কাশির সিরাপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।
দেশে এখন সবচেয়ে আলোচিত আতঙ্ক ডেঙ্গু। এটা ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে প্রবেশ করে।
নরসিংদী জেলার বেলাব উপজেলায় আড়িয়ালখাঁ নদে ভেসে উঠা তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল ওই তিনশিশু উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বীরকান্দা ঘাটে আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে তারা ডুবে যায়।রাতে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
গাম্বিয়ার শিশু মৃত্যুর কারণ হতে পারে- এই আশঙ্কা থেকেই ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। নয়াদিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যাতে অন্য কোনো দেশ ব্যবহার না করে, সেই বার্তাও দেয়া হয়েছে হু-র তরফে।
যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে ঘরে রাখা চালের ড্রাম থেকে সানজিদা নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার ও এ ঘটনায় জড়িত প্রতিবেশী আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ।
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর সায়মা জাহান (৮) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা মুখস্তবিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করলে দ্রুত জ্ঞান বিকাশে এবং মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে।