শি

প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ৩৮ হাজার

প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ৩৮ হাজার

বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ৩৭ হাজার ৯২৬টি। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদ ২৯ হাজার ৮৫৮টি এবং সহকারী শিক্ষকের শূন্যপদ ৮ হাজার ৬৮টি। এছাড়া দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার ৫৬৬টি।

ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি

ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ১১ জুন থেকে ১৩ জুন ৩ দিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। ১৩ জুন জেলাপর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।

রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ হতাহত ৩

রাইস মিলের বয়লার বিস্ফোরণে শিশুসহ হতাহত ৩

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিকের স্বামী নুর ইসলাম মোল্লা (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই শিশু সন্তান। হতাতরা রাইস মিলের মধ্যে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।

তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৮ ডিগ্রি বেশি থাকবে জুনে

তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৮ ডিগ্রি বেশি থাকবে জুনে

দেশে গত মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ কম বৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেও কম বৃষ্টি হতে পারে। এরই মধ্যে প্রচণ্ড গরম পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।

বান্দরবানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

বান্দরবানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।

টিপু-প্রীতি হত্যা : ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

টিপু-প্রীতি হত্যা : ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আফগানিস্তানে বিষক্রিয়ার শিকার ৬০ ছাত্রী

আফগানিস্তানে বিষক্রিয়ার শিকার ৬০ ছাত্রী

আফগানিস্তানে স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ায় ৬০ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে এধরনের ঘটনা ঘটেছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান।