শি

বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বাস্তুচুত্য প্রায় চল্লিশ হাজার বাসিন্দাকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে ,তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিল। ১ গভীর রাতে নাভি মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শনিবার তাদেরকে থানে জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শিশুর ক্যানোলা খোলার সময় হাতের এক আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

শিশুর ক্যানোলা খোলার সময় হাতের এক আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

এবার পাবনা জেনারেল হাসপাতালে ২৪ দিনের একটি শিশুর ক্যানোলা খোলার সময় হাতের একটি আঙ্গল কেটে ফেলার অভিযোগ ওঠেছে হাসপাতালের আঞ্জুয়ারা খাতুন নামের এক আয়ার বিরুদ্ধে।এর আগে অন্য একটি শিশুর তিন আঙ্গুল কেটে ফেলার অভিযোগ ওঠেছিল। 

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানবিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান।

কন্যাশিশুকে রাস্তায় আছড়ে হত্যা করলেন বাবা!

কন্যাশিশুকে রাস্তায় আছড়ে হত্যা করলেন বাবা!

লক্ষ্মীপুরের কমলনগরে রোবেনা আক্তার নামে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে।

রাশিয়ায় 'সন্ত্রাসী হামলা' চালিয়েছে ইউক্রেন!

রাশিয়ায় 'সন্ত্রাসী হামলা' চালিয়েছে ইউক্রেন!

ইউক্রেন সীমান্ত-সংলগ্ন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইনস্ক অঞ্চলে 'সন্ত্রাসী হামলা' হয়েছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে তার ভাষায় বেসামরিক নাগরিকদের ওপর অন্তর্ঘাত পরিচালনাকারী ইউক্রেনের গ্রুপটিকে ধ্বংস করার সংকল্প ব্যক্ত করেছেন।