জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার(২২ফেব্ররুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে প্রবেশ করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা।
শি
শিক্ষা-প্রতিষ্ঠান খুলছে কিনা, আবাসিক হলগুলো কবে খোলা হবে, শিক্ষাসংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তালা ভেঙে হলে ওঠা জাবি শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার এ নির্দেশনা দেয়া হয়।
বিদ্যালয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বহুভাষিক শিক্ষার অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দিয়ে বিশ্বে বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)।
বাসের জন্য টিকিট করতে গিয়ে কাউন্টারের লোক কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনদের হামলার প্রতিবাদ ও নিরাপত্তার জন্য তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রছাত্রীরা।
ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। 'মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড' শীর্ষক এই মহড়ায় সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরণের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রকৌশল অনুষদের শিক্ষকদের নিয়ে গবেষণা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।