বেসরকারি এমপিওভুক্ত ৪ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়মের তদন্ত করেছেন শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তারা। বিগত ৫ থেকে ১০ বছর আগে এসব তদন্ত করা হলেও এখনো জমা দেওয়া হয়নি প্রতিবেদন। অভিযোগ রয়েছে, একশ্রেণির কর্মকর্তার ‘ঘুষ-বাণিজ্যের’ কারণে আলোর মুখ দেখেনি এসব তদন্ত প্রতিবেদন।
শি
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে কেবল বিদেশি প্রযুক্তির ভোক্তা হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে প্রযুক্তির উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইনিয়নে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শিক্ষা ও গবেষণায় সহযোগিতার লক্ষ্যে দেশের স্বনামধন্য পাঁচটি সংস্থা, প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমঝোতা স্মারক সই করা হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘ব্র্যাঞ্চ ম্যানেজার (আপ টু এসএভিপি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
'শিক্ষা-শিল্পের ঐকতান কর্মসংস্থানের সমাধান' প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কলাবরেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।