কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমেছে ১১ ডিগ্রির ঘরে। ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। ফলে রাতের পাশাপাশি দিনভর অনুভূত হয় শীত। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এ ছাড়া চরম বিপাকে পড়েছে খেটেখাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
শিরোনাম