দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।সোমবার (১৫ মে) সকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন এ তথ্য জানান।
শুরু
ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।
থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে বিরোধী দলগুলো সেনা-সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা-এর সরকারকে নির্বাচনে পরাজিত করার কথা বলছে।
কক্সবাজার উপকূলে ঘুর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ মোট ২৯ জেলায় শুরু হয়েছে দাবদাহ। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসের মধ্যেই দেশের তাপমাত্রা বেড়ে দাবদাহ শুরু হলো বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। ভোক্তা পর্যায়ে মানসম্মত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবারই এ সময় বেঁধে দেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (০৪ মে) থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা।
মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত শনিবার থেকে দাপ্তরিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।