শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই বেশী থাকে।
শেখ হাসিন
বাংলাদেশে চালানো এক জরিপের ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরেই আস্থা রাখেন। আর ৯২ শতাংশ মানুষের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবনে তাদের নিয়ে বসবেন তিনি।
মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ইতালিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর শেষে বুধবার দেশের উদ্দেশে রোম ত্যাগ করেছেন।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।
ইতালির রোমে শুরু হয়েছে জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে সংস্থাটির সদর দপ্তরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়ায় প্রথম অবস্থানে। দেশের মানুষকে ৩৫ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে।
জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।