মাঘের প্রথম সপ্তাহে দেশের ছয় জেলাতে বয়ে যাচ্ছে আরেক দফা মৃদু শৈত্যপ্রবাহ। যে কারণে এই ছয় জেলায় শীতের তীব্রতা অন্য এলাকার চেয়ে বেশি।
শৈত্যপ্রবাহ
চলতি মাসের শুরু থেকেই ঘন কুয়াশা আর হাড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে গত কয়েক দিন কুয়াশার ঘনত্ব কমে আসার পাশাপাশি সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কম ছিল। এতে কিছুটা স্বস্তি মিললেও ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রবাদে আছে, মাঘের শীতে বাঘে কাঁপে। চলতি বছর প্রবাদের ফলাফল দেখতে পাচ্ছে দেশের মানুষ। তীব্র শীত আর ঘণ কুয়াশায় মাঘের শীত জাঁকিয়ে বসেছিল।
উত্তরের জেলা দিনাজপুরে গত ১০ দিন ধরে রাভভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বুধবার (১৭ জানুয়ারি) শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও আজ আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৭৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর, বরিশাল ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। এরমধ্যে দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের চারটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।