নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির ও পুত্রবধু লাকি বেগমের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।
শ্বশুর
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় জামাই-শশুড় নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের ৮ জনসহ মোট ৯ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী হাসপাতালের সিন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
বগুড়ার সোনাতলা উপজেলায় শ্বশুরবাড়িতে বৃদ্ধ জামাই ফয়েজ উল্লাহকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
লাকসামে খালু শ্বশুরের পাক ঘর থেকে সুমন (২৬) নামে এক যুবকের ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর বাদশা গাজী (৬৫) খুন হয়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ির পাশেই একটি সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখ (৩০) এর মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আজ নিজ গ্রামে সকাল ১১টায় দু’জনের দাফন কার্য সম্পন্ন করা হয়।
বিয়ের আড়াই মাসের মাথায় মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি কুপিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন শ্বশুরও।