দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বসছে নির্বাচন কমিশনের (ইসি) সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সংরক্ষিত নারী আসন
দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দুইটি আসন।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।