জাতীয় সংসদে আজ মহাসড়ক বিল, ২০২১সহ দু’টি বিল পাস হয়েছে। পাস হওয়া অন্য বিলটি হচ্ছে ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১। এর মধ্যে মহাসড়ক বিলটি পাসের প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ব্যাংকার বহি সাক্ষ্য বিল পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ, হ, ম, মুস্তাফা কামাল