সংস্কার প্রতিবেদনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বিসিএস পরীক্ষা থেকে শুরু করে পদায়নের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে এতে। এ ছাড়া পরীক্ষায় মৌলিক বিষয়ের নম্বর পুনর্বণ্টনসহ তিনটি পূর্ণ কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে।
সংস্কার কমিশন
অর্থপাচারের মতো অতি উচ্চমাত্রার দুর্নীতি তদন্তের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে বিভিন্ন এজেন্সির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা এবং ‘স্বাধীন’ ও ‘সাংবিধানিক’ স্বীকৃতি দেওয়াসহ সংস্থাটির সংস্কারে ৪৭টি সুপারিশ করা হয়েছে।
বিগত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের দেওয়া বিতর্কিত দলের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।
অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। একইসঙ্গে পরবর্তী আশু করণীয়, মধ্য মেয়াদি পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে- সেটির সর্বসম্মত সুপারিশমালাও পেশ করবেন কমিশনপ্রধানরা।
সুশাসন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সংখ্যা ৪০ থেকে ২৫-এ নামিয়ে আনার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি)।‘বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় এবং ৬১টি বিভাগ রয়েছে। যৌক্তিক রদবদলের পর এ সংখ্যা ২৫ এবং ৪০ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।’
চার সংস্কার কমিশনের পর এবার বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেয়েছেন প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন, দুদক, পুলিশ ও সংবিধান সংস্কারে গঠিত কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন।
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের করা সংস্কার কমিশন গুলোর প্রতিবেদন জমার সময় বেড়েছে। ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা ছিল।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো সময় বাড়িয়ে নিয়েছে।
সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন- এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি।