আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনেই সমাবেশ হবে বলে বারবার ঘোষণা করছে বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি। নয়াপল্টনেই সমাবেশ করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।
সমাবেশ
আগামী ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই সকাল ১১টা ১০ মিনিটে সমাবেশে শুরু হয়েছে।জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ।
একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে বিরোধীদল বিএনপি বিভাগীয় শহরগুলোর যেখানেই সমাবেশ করছে, সেখানেই পরিবহন ধর্মঘট ডাকা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভাগীয় শহর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশালের পর ফরিদপুরে বিএনপির সমাবেশের আগের দিন অর্থাৎ ১১ই নভেম্বর ভোর থেকে দুই দিনের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়।ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের জন্য আগামী ১২ নভেম্বর বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নগরীর বেশির ভাগ আবাসিক হোটেলে আগামী ৪ ও ৫ নভেম্বরের সিট অগ্রিম বুকিং হয়ে গেছে।