দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। বৈঠক থেকে কী ধরনের ফলাফল আসবে সেই উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
সম্মেলন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস গ্রুপে যোগ দেয়ার জল্পনার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগস্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে মক্কায় রোববার (১৩ আগস্ট) শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৮৫ দেশের দেড় শতাধিক আলেম ও মুফতি অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষণের প্লাটফর্ম মডার্ন ডিপ্লোমেসি শুক্রবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে বলেছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর গ্রুপ ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলন বিশ্ব ভূ-রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।