কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ প্রকাশিত হয়েছে
- * * * *
- হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
- * * * *
- বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- * * * *
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- * * * *
- কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- * * * *
সহায়তা
প্রবাসীদের দেশে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সহায়তা প্রদানে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রবাসীরা যেসব সুযোগ-সুবিধা চান, সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ সম্প্রসারণে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবিক সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেয় দেশটি।
বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট সকল কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।
চলমান বিধিনিষেধে নিজেদের রেশন থেকে পাবনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন নারী-পুরুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় এক কোটির বেশি অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি হারে চাল দেবে সরকার।
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মর্যাদার সাথে ও শান্তিপূর্ণভাবে তাদের নিজে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা ক্যাম্পাস দোকানীদের এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।