সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।